ঈদে নানাপদের সেমাই
ঘরের দুয়ারে ঘণ্টি বাজাচ্ছে ঈদ। এমন দিনে সেমাই রান্না হবে না? এমনতো ভাবাই যায় না। তাই কম ঝামেলায়, সচরাচর উপকরণে আয়োজনে আজ থাকছে সেমাই রান্নার পদ্ধতি। তৈরি করেছেন রন্ধন শিল্পী তানজিন তিপিয়া

ঘন দুধের লাচ্চা সেমাই
উপকরণ: লাচ্চা সেমাই প্যাকেট ১টি, পানি ১ লিটার, গুঁড়ো দুধ ১২ টেবিল চামচ, চিনি ১০ টেবিল চামচ, এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ ১টি করে, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি : পানিতে গরম মশলাগুলো দিয়ে ৫মিনিট সেদ্ধ করুন। এবার সব উপকরণ মেশালেই ঘন দুধের লাচ্চা সেমাই তৈরি।
কদুর সেমাই
উপকরণ: বড় ২টি কদু কোরানো (৩০মিনিট সেদ্ধ করে, ধুয়ে পাতলা কাপড় দ্বারা পানি ঝরানো), পানি দেড় লিটার, আধা কেজি গুঁড়ো দুধের প্যাকেট ১টি, চিনি আধা কেজি, নারকেল কোরানো ১টি, এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ ১টি করে, কিসমিস, বাদাম, খোরমা আধা কাপ করে, লবণ ৩চিমটি।
প্রস্তুত প্রণালি : সব উপকরণ বড় ডেকচিতে মিশিয়ে ১৫মিনিট সেদ্ধ করলেই কদুর সেমাই তৈরি।
বিঃদ্রঃ একইভাবে পেঁপে দিয়েও বানাতে পারবেন। ডিপ ফ্রিজে ১৫দিন ও নরমালে ৪দিন থাকবে। অর্থাৎ ঈদের ২দিন আগে করে রাখলে কোনো সমস্যা নেই।
দেশী সেমাই
উপকরণ : দেশী সেমাইয়ের প্যাকেট ১টি, পানি দেড় লিটার, গুঁড়ো দুধ ১২ টেবিল চামচ, চিনি ৮ টেবিল চামচ, এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ ১টি করে, কিসমিস, বাদাম, খোরমা আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, লবণ ১চিমটি।
প্রস্তুত প্রণালি: সেমাই হাতে ভেঙ্গে ধুয়ে নিন। সব উপকরণ বড় ডেকচিতে মিশিয়ে ১৫মিনিটি সেদ্ধ করে ঘি দিলেই দেশী সেমাই তৈরি।
নারকোলি সেমাই
উপকরণ : দেশী সেমাইয়ের প্যাকেট ১টি, তরল দুধ দেড় লিটার, চিনি ৯ টেবিল চামচ, নারকেল কোরানো একটির অর্ধেক,এলাচ ও দারচিনি, ১টি করে, কিসমিস, বাদাম, খোরমা আধা কাপ, লবণ ১চিমটি।
প্রস্তুত প্রণালি : সেমাই হাতে ভেঙ্গে ধুয়ে নিন। সব উপকরণ বড় ডেকচিতে মিশিয়ে ১৫মিনিট সেদ্ধ করলেই নারকোলি সেমাই তৈরি।
"








































