reporterঅনলাইন ডেস্ক
  ১১ জুলাই, ২০২৬

নানা পদের নান

পৃথিবীর প্রাচীনতম খাবারের মধ্যে অন্যতম একটি হলো নান রুটি। বানানোর নিয়ম এক হলেও দেশ অনুযায়ী এক/দুটো উপকরণের এক এক অঞ্চলে রয়েছে নামের ভিন্নতা। তবে খাওয়া যায় সবকিছুর সঙ্গে। হোক কোনো তরকারি, আচার বা এক কাপ চা। ঐতিহাসিক এই রুটিটি বানানোর নানা কায়দাকানুন নিয়ে আজকের আয়োজন। তৈরি করেছেন রন্ধনশিল্পী তানজিন তিপিয়া

প্লেন নান

উপকরণ : নানের কাই, লোহা বা অ্যালুমিনিয়াম তাবা, মোটা কাপড় মোড়ানো প্লাস্টিক প্লেট ১টি।

নানের কাই : ময়দা বড় চায়ের মগের ৩ মগ, ইস্ট ১ চা চামচ, লবণ ১ চা চামচ, চিনি ১ চা চামচ ও পানি পর্যাপ্ত।

প্রস্তুত প্রণালি : সব উপকরণ একত্রে হাতে মেখে কাই করে, অল্প তেল মেখে ভালোভাবে পলিথিন দিয়ে ঢেকে গরম জায়গায় ফোলার জন্য রাখতে হবে প্রায় ২ ঘণ্টা। ফুলে গেলে এবার এক মুঠ কাই নিয়ে অল্প একটু বেলে কাপড় মোড়ানো প্লেটে কাই হাতে টেনে ছড়িয়ে ওপরের পিঠে পানি লাগিয়ে গরম তাবায় সরাসরি দিয়ে দিন। একটু ফোলা হয়ে এলে তাবা উল্টে ওপরের পিঠ সেকে নিলেই আপনার পছন্দের তরকারির সঙ্গে খেতে পারেন প্লেন নান।

ধনে নান

নানের কাই : ময়দা বড় চায়ের মগের ৩ মগ, ইস্ট ১ চা চামচ, লবণ ১ চা চামচ, চিনি ১ চা চামচ ও পানি পর্যাপ্ত।

ধনে মিশ্রণ : কাঁচা মরিচ কুচি ২টি, ধনেপাতা কুচি হাতের ৪ মুঠো, সরিষার তেল ২ টেবিল চামচ, লবণ ২ চিমটি একত্রে মিশিয়ে রাখুন।

প্রস্তুত প্রণালি : সব উপকরণ একত্রে হাতে মেখে কাই করে অল্প তেল মেখে ভালোভাবে পলিথিন দিয়ে ঢেকে দিন, গরম জায়গায় ফোলার জন্য রাখতে হবে প্রায় ২ ঘণ্টা। ফুলে গেলে এবার এক মুঠ কাই নিয়ে রুটি বেলে তাতে ধনে মিশ্রণটি লাগিয়ে দিন, কাপড় মোড়ানো প্লেটে রুটিটি নিয়ে পেছনের পিঠে পানি লাগিয়ে গরম তাবায় সরাসরি দিয়ে দিন, একটু ফোলা হয়ে এলে তাবা উল্টে ওপরের পিঠ সেকে নিলেই আপনার পছন্দের ধনে নান ডাল দিয়ে থেকে পারেন অনায়াসে।

রসুন নান

উপকরণ : নানের কাই, লোহা বা অ্যালুমিনিয়াম তাবা, মোটা কাপড় মোড়ানো প্লাস্টিক প্লেটে ১টি।

নানের কাই : ময়দা বড় চায়ের মগের ৩ মগ, ইস্ট ১ চা চামচ, লবণ ১ চা চামচ, চিনি ১ চা চামচ, ফেটানো দই ডালের চামচের ১ চামচ, রসুন থেতো করা প্রায় বড় ১২ কোয়া, তেল অল্প ও পানি পর্যাপ্ত।

প্রস্তুত প্রণালি : সব উপকরণ একত্রে

হাতে মেখে কাই করে অল্প তেল দিয়ে ভালোভাবে পলিথিন দিয়ে ঢেকে দিন,

গরম জায়গায় ফোলার জন্য রাখতে হবে

প্রায় ২ ঘণ্টা। ফুলে গেলে এবার এক মুঠ কাই নিয়ে অল্প একটু বেলে, কাপড় মোড়ানো প্লেটে কাই হাতে টেনে ছড়িয়ে ওপরের পিঠে পানি লাগিয়ে গরম তাবায় সরাসরি দিয়ে দিন, একটু ফোলা হয়ে এলে তাবা উল্টে ওপরের পিঠ সেঁকে নিলেই আপনার পছন্দের রসুন নান তৈরি।

আটার নান

উপকরণ : নানের কাই, লোহা বা অ্যালুমিনিয়াম তাবা, মোটা কাপড় মোড়ানো প্লাস্টিক প্লেটে ১টি।

নানের কাই : ময়দা বড় চায়ের মগের ৩ মগ, ডিম ১টি, ইস্ট ১ চা চামচ, লবণ ১ চা চামচ, চিনি ১ চা চামচ ও পানি পর্যাপ্ত।

প্রস্তুত প্রণালি : সব উপকরণ একত্রে হাতে মেখে কাই করে অল্প তেল দিয়ে ভালোভাবে পলিথিন দিয়ে ঢেকে দিন, গরম জায়গায় ফোলার জন্য রাখতে হবে প্রায় ২ ঘণ্টা। ফুলে এলে এবার এক মুঠ কাই নিয়ে অল্প একটু বেলে, কাপড় মোড়ানো প্লেটে কাই হাতে টেনে ছড়িয়ে ওপরের পিঠে পানি লাগিয়ে গরম তাবায় সরাসরি দিয়ে দিন, একটু ফোলা হয়ে এলে তাবা উল্টে ওপরের পিঠ সেঁকে নিলেই আপনার পছন্দের নান চায়ে ডুবিয়ে খেতে একদম তৈরি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়