ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ৫৯ মিনিট আগে

ধামরাইয়ে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা 

ঢাকার ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার চন্দ্রাইল বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভিআইপি বেকারিকে ৫০ হাজার টাকা এবং বন্ধু বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, বেকারি দুটি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করার জন্য প্রতিষ্ঠান দুটিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করায় দুটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমাণা করা হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়