reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

চট্টগ্রাম জেলার বন্যা দুর্গতদের পাশে পল্লী বিদ্যুৎ

গত কয়েকদিনের টানা বর্ষণে চট্টগ্রাম জেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। বন্যাকবলিত মানুষের এই দুর্দশা লাঘবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির যৌথ উদ্যোগে বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে প্রয়োজনীয় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জরুরি প্রয়োজন মেটানোর লক্ষ্যে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেওয়া হয়।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়