পুঠিয়া প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

পুঠিয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেলো ও সেলাই মেশিন বিতরণ করলেন জেলা প্রশাসক 

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচি এর আওতায় এ উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করেন।

এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ২ টি বাড়ি নির্মাণের জন্য বলেন রাজশাহীর জেলা প্রশাসক মোঃ কাজী শহিদুল ইসলাম।

উপজেলার তথ্য মতে, ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে ১২ টি বাইসাইকেল ও ৮টি পরিবারের মাঝে সেলাইমেশিন প্রদান করা হয়েছে। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য দুইটি বাড়ি নির্মাণ করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সাড়ে ৩ টার সময় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক মোঃ কাজী শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা লিয়াকত সালমান, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা শিবু দাশ, উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোকলেসুর রহমান এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মহোদয় পুঠিয়া উপজেলার পুঠিয়া পৌরসভা, পুঠিয়া ভূমি অফিস ছাড়াও পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

এ সময় তিনি পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি লাইব্রেরীর উদ্বোধন করেন। সেই সাথে লাইব্রেরীতে তিনি কিছু বই উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

বিদ্যালয়ের একটি নিম গাছের চারা রোপন করেন। পাশাপাশি পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এর সার্বিক উন্নয়নের জন্য নজর রাখবেন বলে তিনি জানান। পুঠিয়া বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানজারুল ইসলাম মিন্টু জেলা প্রশাসক মহোদয় কে একটি স্কেচ উপহার প্রদান করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়