রংপুর ব্যুরো
১ ঘণ্টা আগে
রংপুরে বিদ্যুৎ বিভাগের চুরি যাওয়া তারসহ চোরাই তামার তার উদ্ধার, আটক-১

রংপুরে বিদ্যুৎ বিভাগের চুরি যাওয়া তারসহ বিপুল পরিমান চোরাই তামার তার উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ৮ টার দিকে মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী সংবাদ সম্মেলন করে জানান, রংপুর নগরীতে বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ বিভাগের তার, সরকারী হাসপাতাল, মসজিদ, বাসাবাড়ির এসির তারসহ বিদ্যুতের তার চুরি হচ্ছিলো।
এ নিয়ে গোয়েন্দা বিভাগ তৎপরতা বাড়ালে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নগরীর সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত পাটবাড়ি এলাকার উকিল মিয়াকে আটক এবং ট্রাকে ভাংরী মালের ভেতরে লুকিয়ে রাখা ১৬ মন তামার তার উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতিসহ তামার তার চুরি চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যহত রাখার কথা জানিয়েছে পুলিশ।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































