নিজস্ব প্রতিবেদক
মঠবাড়িয়ার ধানীসাফা ইউপি
চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে সাবেক ছাত্রনেতা এইচ এম আল আমিন

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ২নং ধানীসাফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন তরুণ ও সাহসী সাবেক ছাত্রনেতা এইচ এম আল আমিন। স্থানীয়দের মতে, এলাকায় ব্যাপক জনসম্পৃক্ততা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণের সুবাদে তৃণমূল পর্যায়ে তার একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে।
পেশাগত জীবনে সাংবাদিক এইচ এম আল আমিন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য। এছাড়া তিনি মঠবাড়িয়ার সাফা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে আছেন। রাজনৈতিক মাঠেও রয়েছে তার বর্ণাঢ্য ক্যারিয়ার। তিনি ঢাকা মহানগর পূর্ব শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, পিরোজপুর জেলা শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং ২নং ধানীসাফা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও আহ্বায়ক ছিলেন।
এবার নিজের এলাকার জনগণের সেবা করার মানসেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন আল আমিন।
স্থানীয় ভোটাররা বলছেন, তরুণ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী হওয়ায় বিভিন্ন বয়সের মানুষের মাঝে আল আমিনের গ্রহণযোগ্যতা তুলনামূলকভাবে বেশি। সামাজিক উন্নয়নে তার সক্রিয় অংশগ্রহণ তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। নির্বাচন কমিশন কর্তৃক ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার ধারাবাহিকতায়, তিনি ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর দুয়ারে কড়া নাড়ছেন এবং ব্যক্তিগত ভাবমূর্তি তুলে ধরে প্রচার চালাচ্ছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২নং ধানীসাফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে পারেন তিনি। তবে মাঠপর্যায়ে তার জনসম্পৃক্ততা ও সামাজিক উন্নয়ন কাজের ধারাবাহিকতায় সবার চেয়ে এগিয়ে থাকবেন আল আমিন। তার সামনে একটাই চ্যালেঞ্জ, সব রাজনৈতিক মতাদর্শের ও গোষ্ঠীভিত্তিক সমর্থন আদায়।
"








































