খুলনা ব্যুরো

  ৯ ঘণ্টা আগে

খুলনায় কারাগারের দেয়াল টপকে পালাল হাজতি

খুলনার পুরাতন জেলা কারাগারের দেয়াল টপকে পালিয়ে গেছে ইমন মাঝি (৩০) নামে এক হাজতি আসামি। গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে সে পালিয়ে যায়। মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার একটি চুরি মামলায় গ্রেপ্তার হন তিনি।

পালিয়ে যাওয়া আসামি ইমন নগরীর লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলার মোড়স্থ জিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল মাঝির পুত্র।

হাজতি আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন খুলনা কারাগারের সুপার মো. আবু ছায়েম। এরই মধ্যে পালিয়ে যাওয়া আসামি ইমন মাঝিকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীর সহযোগিতা চেয়েছে জেলা কারাগার কর্তৃপক্ষ।

জেলা কারাগার কর্তৃপক্ষ জানান, বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে মহানগরীর আইনজীবী সমিতিসংলগ্ন পুরাতন জেলা কারাগারের পূর্ব দিকের দেয়াল টপকে আইনজীবী সমিতির দিক থেকে পালিয়ে যায় আসামি ইমন মাঝি। বিষয়টি কারাগারের সিসি ফুটেজে ধরা পড়ে।

কারাগারের সুপার আবু ছায়েম বলেন, সিসি ফুটেজের চিত্রে তাকে কোনো কিছুর সহযোগিতা ছাড়াই লাফিয়ে দেয়াল টপকে পালিয়ে যেতে দেখা যায়। তবে তাকে আটকের জন্য এরই মধ্যে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। এাড়া এ ঘটনার পর থেকে কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়