মানিকগঞ্জ প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ঘুরবে সংসারের চাকা

নতুন ইজিবাইক পেয়ে খুশি ষাটোর্ধ্ব আরজু মিয়া 

সংসারের একমাত্র আয়ের অবলম্বন তিন চাকার ইজিবাইকটি চুরি হওয়ার পর যেন থমকে যায় আরজু মিয়ার জীবন। পরিবার-পরিজন নিয়ে দিশেহারা হয়ে পড়েন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের ষাটোর্ধ্ব এই ব্যক্তি। তবে, শেষ পর্যন্ত তার জীবনে ফিরে এসেছে স্বস্তি।

মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার নজরে বিষয়টি এলে তার নির্দেশনায় মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আরজু মিয়াকে নতুন একটি তিন চাকার ইজিবাইক উপহার দেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধিরা আরজু মিয়ার হাতে নতুন ইজিবাইকটি তুলে দেন। নতুন আয়ের অবলম্বন ফিরে পেয়ে খুশি হন তিনি ও তার পরিবারের সদস্যরা।

জানা যায়, প্রায় এক মাস আগে সাটুরিয়া থেকে আরজু মিয়ার ইজিবাইকটি চুরি হয়ে যায়। সেটিই ছিল তার পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম। ঘটনার পর তিনি থানায় অভিযোগ করেন। পুলিশ বিভিন্নভাবে চেষ্টা চালিয়েও চুরি যাওয়া ইজিবাইকটি উদ্ধার করতে পারেনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়