ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকায় ফেইসবুকে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ময়মনসিংহের ভালুকায় ফেইসবুকে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগীরা।
বৃহস্পতিবার (৯জুন) দুপুরে স্থানীয় একটি পার্টি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, উপজেলার রাজৈ ইউনিয়নের খুর্দ্দ গ্রামের খায়রুল ও রাসেলের মধ্যে মাছের খামার নিয়ে বিরোধকে কেন্দ্র্রকরে খাইরুলকে ফাঁসানোর জন্য রাসেল ১৩ মে দেশীয় অস্ত্রের মুখে জোর পূর্বক ভূক্তভোগীদের একটি বক্তব্য রেকর্ড করে ফেইসবুকে মিডিয়ায় প্রচার করেন।
এতে করে এলাকায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ভূক্তভোগীদের দাবী ওই বক্তব্যটি তারা স্বেচ্ছায় দেয়নি। লিখিত বক্তব্যে তারা দাবী করেন ওই সময় তারা তীব্র মানসিক চাপে ও ভীতির মধ্যে ছিলেন, তাদের জীবন ঝুকির মধ্যে ছিল। ফেসবুকে প্রচারিত বক্তব্যটি তাদের আসল বক্তব্য ছিলনা। তাই সত্য প্রকাশ করার জন্য তারা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরেন।
ফেসবুকে তাদের পূর্বের বক্তব্যে বিভ্রান্ত্র না হওয়ার জন্যও স্যসম্মেলনে তারা সকলের প্রতি অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, খাইরুলের স্ত্রী আসমা খাতুন, ছেলে আশিক ফকির, আইনাল খার স্ত্রী লিপি খাতুন, বিল্লাল খানের স্ত্রী আকলিমা, মাহফুজ মন্ডলের ছেলে মাসুম ও মজিবুরের ছেলে স্বাধিন।









































