৪০ মিনিট আগে
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা কিরণের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে শুভেচ্ছা মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতা-কর্মীরা। মিছিলটির নেতৃত্ব দেন মুফতিজুল কবীর কিরণ।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় হতে নাইটেঙ্গেল মোড়, ফকিরাপুল হয়ে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে শেষ হয়।
সমাবেশে মুফতিজুল কবীর কিরণ বলেন, প্রধানমন্ত্রী তারেক জিয়ার মালয়েশিয়া ও চীন সফর দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ভূমিকা রাখবে। এই সফরের ফলে, বাংলাদেশের শ্রমবাজার আরও সম্প্রসারিত হবে এবং বাণিজ্য ঘাটতি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ছাত্রদলের সাবেক এই নেতার নেতৃত্বে মিছিলে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































