reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

ধানমন্ডি-৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভ

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বিক্ষোভ মিছিল বের করেছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে এ বিক্ষোভ মিছিল করে তারা।

বিক্ষোভ মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু করে ধানমন্ডি ২৭ মোড় গিয়ে আবার একই এলাকায় এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, ধানমন্ডি থানা শাখার কর্ম পরিষদের সদস্য আনিসুজ্জামান, কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ অন্যান্য নেতারা অংশ নেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়