গ্যাসের স্বল্পচাপ: ভুগতে হবে চার দিন

আরএলএনজি (রিগ্যাসিফায়েড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকায় চার দিন সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপ সমস্যার মুখোমুখি হতে পারেন।
গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আরএলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় সোমবার রাত (২২ জুন) থেকে আগামী ২৫ জুন পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সকল শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
এতে করে অনেক এলাকায় স্বাভাবিকের তুলনায় গ্যাসের চাপ কম থাকতে পারে এবং কিছু গ্রাহক সাময়িকভাবে সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলে গ্যাস সরবরাহও স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে বিশেষ করে আবাসিক গ্রাহকদের রান্নার কাজে এবং শিল্প কারখানাগুলোর উৎপাদন কার্যক্রমে কিছুটা প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।









































