reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

পেনাল্টি মিস করে নিজের ওপর বিরক্ত ছিলেন মেসি

ছবি : সংগৃহীত

আলজেরিয়ার পর বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। টানা দুই জয়ে শেষ বত্রিশের টিকিট নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর দলকে নকআউটে নেওয়ার পথে দুই ম্যাচেই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। এখন পর্যন্ত টুর্নামেন্টে আলবিসেলেস্তেদের করা ৫ গোলের সবগুলোই এসেছে মেসির পা থাকে। এদিকে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলের মালিক হয়েছেন মেসি। তবে এই ম্যাভেই শুরুতে পেনাল্টি মিস করেছিলেন এলএমটেন।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই প্নাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেজ ফাউলের শিকার হলে ভিএআর চেকে পেনাল্টি পায় আর্জেন্টিনা। আর স্পটকিক নিতে গিয়েই গড়বড় করে ফেলেন মেসি। তাঁর হালকা চালে নেওয়া শট চলে পোস্টের ডান দিক দিয়ে। আর এই পেনাল্টি মিস করেই ভীষণ বিরক্ত ছিলেন বলে ম্যাচ শেষে জানিয়েছেন মেসি।

আর্জেন্টাইন জাদুকর বলেন, ‘পেনাল্টিটা মিস করার পর কিছুক্ষণ আমি ভীষণ বিরক্ত ছিলাম; কিন্তু পরে সেটা পুষিয়ে নিতে পেরেছি।’

তবে পেনাল্টি মিস করার পর অবশ্য ম্যাচে জোড়া গোল করেছেন মেসি। এভাবেই সমর্থকদের আনন্দ দিয়ে যাবেন জানিয়ে মেসি বলেন, ‘আমরা এরই মধ্যে মানুষকে অনেক আনন্দ উপহার দিয়েছি। তবে আমরা তাদের আরও আনন্দ দেওয়ার চেষ্টা করব।’

শেষ বত্রিশের টিকিট নিশ্চিতের প্রসঙ্গে তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা (পরের পর্বে) কোয়ালিফাই করেছি, সব কটি ম্যাচ জেতা আমাদের পরিকল্পনায় ছিল। পুরো দলটাই অনেক আনন্দ নিয়ে থাকে। আমরা যখন একসঙ্গে হই, উপভোগ করি, অনুশীলনে প্রতিদ্বন্দ্বিতাও...।’

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়