গাজীপুর প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

গাকৃবিতে কৃষি শিক্ষার মানোন্নয়নে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

ছবি : প্রতিদিনের সংবাদ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) কৃষি অনুষদের শিক্ষকদের পেশাগত সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠান : প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক (এসপিএম) প্রফেসর ড. মোঃ আব্দুল বাছেত মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এএসপিএম প্রফেসর ড. মোঃ রুহুল আমিন। বিশ্ববিদ্যালয়ের 'হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন' (হিট) প্রকল্পের আওতায় আয়োজিত এই প্রশিক্ষণে কৃষি অনুষদের লেকচারার থেকে শুরু করে প্রফেসর পদমর্যাদার মোট ৯২ জন শিক্ষক অংশগ্রহণ করছেন।

কারিগরি সেশন ও আলোচিত বিষয় : উদ্বোধনের পর দ্বিতীয় পর্বের টেকনিক্যাল সেশনে দেশের খ্যাতিমান বিশেষজ্ঞরা সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন:

কৃষি ও কৃত্রিম বুদ্ধিমত্তা: 'ক্লাউড কানেক্ট এআই'-এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তামজিদুল হক চৌধুরী ‘কৃষি বিপ্লবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আন্তর্জাতিক সহযোগিতা: বৈশ্বিক গবেষণায় অংশীদারিত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন গাকৃবির সাবেক প্রফেসর ড. এম এ করিম এবং বারির সাবেক মহাপরিচালক (ডিজি) ড. মোঃ শহিদুল ইসলাম।

শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা: শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর শ্রেণিকক্ষ ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল নিয়ে সেশন পরিচালনা করেন বাকৃবির সাবেক প্রফেসর ড. মোঃ জহির উদ্দিন।

পরবর্তী কার্যসূচি: বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সেকশন অফিসার মো. রনি ইসলাম জানান, হিট প্রকল্পের অধীন এই প্রশিক্ষণ কর্মসূচি আগামী ২৪ জুন পর্যন্ত চলবে। প্রশিক্ষণের দ্বিতীয় ও তৃতীয় দিনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ১০ জন বিশেষজ্ঞ প্রফেসর নিজ নিজ বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করবেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়