reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

হান্নান মাসউদকে স্পিকার

এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ

হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক ।সংসদ অধিবেশন চলাকালে মাইক ছাড়া কথা বলতে থাকেন এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। েএসময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘এইভাবে সংসদে যখন খুশি তখন দাঁড়াবেন, ইজ নট নর্মস, প্লিজ টেক ইয়োর সিট, মিস্টার হান্নান মাসউদ।’ ডেপুটি স্পিকার বলেন, ‘হান্নান মাসউদ, দয়া করে বসুন। এটা শাহবাগ চত্বর নয়। জাতীয় সংসদ।’

রোববার(২১ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার এক পর্যায়ে অনির্ধারিত বিতর্ক হয়।

বাজেট আলোচনায় নিজের বক্তব্যের শেষ দিকে হান্নান মাসউদ বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে এখানে নেই। উনি যখন বিভিন্ন ভাষণে গিয়ে অসত্য তথ্য দিয়ে বলেন, বিরোধী দল মিছিল করতেছে মদের দাম কেন বৃদ্ধি করা হয়েছে, কেন সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে, এ রকম অসত্য তথ্য দিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেন, আমরা খুবই আশাহত হই।’

এ সময় সরকারি দলের সংসদ সদস্যরা হইচই করে তার এই বক্তব্যের প্রতিবাদ জানান।

হান্নান মাসউদ দাবি করেন, তারা যখন সংসদে ঋণখেলাপি, ইসলামী ব্যাংক দখল নিয়ে কথা বলতে চান, তখন প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা সবাই জমিদার, যাঁরা ঋণ নেন নাই।’

তিনি বলেন, এর মধ্য দিয়ে মূলত প্রধানমন্ত্রী ঋণখেলাপিদের উৎসাহিত করেন।

সরকারি দলের সংসদ সদস্যরা সংসদে হইচই করে এ বক্তব্যের প্রতিবাদ জানান।

হান্নান মাসউদের বক্তব্যের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে প্রতিবাদ জানান বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক।

তিনি এনসিপির সদস্যের বক্তব্য এক্সপাঞ্জ (বাদ দেওয়া) করার দাবি জানিয়ে বলেন, সংসদে কোনো অসত্য বাক্য উত্থাপন করা বা সংসদ নেতাকে কটূক্তি করা হোক, তা তোরা চান না।

এরপর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ফ্লোর নেন। জয়নাল আবদিন ফারুকের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘উনি (ফারুক) কিন্তু ঢালাওভাবে বলে গেলেন যে বক্তব্যে অসত্য কথা বলা হয়েছে। উনাকে তো ফ্যাকচুয়ালি বলতে হবে, কোন ইনফরমেশনটা এখানে ভুল ছিল।’

নাহিদ বলেন, প্রধানমন্ত্রীও ভুল করতে পারেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করার অধিকারও বিরোধী দলের আছে।

প্রধানমন্ত্রীকে তারা সম্মান করেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘কিন্তু তার মানে এই না যে তাকে নিয়ে কোনো কথাই বলা যাবে না। তার কোনো বক্তব্যের সমালোচনা করা যাবে না। আমরা তো গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছি। আমরা কোনো ফ্যাসিবাদের দিকে আবার যেতে চাচ্ছি না।’ নাহিদের বক্তব্যের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী দলের চিফ হুইপ যা বলেছেন সেটা সঠিক নয়। বিরোধী দলের সদস্য (হান্নান মাসউদ) সুনির্দিষ্টভাবে বলেছেন যে সংসদ নেতা, প্রধানমন্ত্রী অসত্য বক্তব্য দিয়েছেন।এ সময় বিরোধী দল হইচই শুরু করলে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের বলতে দিন। আপনারা ফ্যাসিস্টের কথা বলেন, ফ্যাসিস্ট আচরণ তো আপনাদের কাছ থেকে আসছে। আমাদেরকে অবশ্যই বলতে দিতে হবে। আপনারা যখন কথা বলেছেন আমরা কেউ কথা বলিনি।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়