ধুনট (বগুড়া) প্রতিনিধি
ধুনটে ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

বগুড়ার ধুনট পৌর এলাকার সদরপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর সানোয়ার হোসেনের বাড়ি হতে ইছামতি নদী পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণকাজ শুরু হয়েছে। ৫০ মিটার দৈর্ঘ্য, ২.৪৫ মিটার গভীরতা এবং ১.৬ মিটার প্রস্থের ড্রেনটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২০ লাখ টাকা।
রোববার সকাল ১১টায় নির্মাণকাজের উদ্বোধন করেন ধুনট পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন। এসময় ধুনট পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাজেদী হক, আরিফুল ইসলাম, কার্যসহকারী মাহমুদুল ইসলাম টুকু, ঠিকাদার হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
ধুনট পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাজেদী হক জানান, পৌর এলাকায় প্রথমবার এত বেশি গভীরতা নিয়ে ড্রেন নির্মাণ করা হচ্ছে। এটিকে মাস্টার ড্রেন হিসেবে বিবেচনা করা হবে। পর্যায়ক্রমে ধুনট বাজার এলাকার ছোট-বড় সকল ড্রেনগুলোকে এই মূল ড্রেনটির সঙ্গে যুক্ত করা হবে। যা পুরো পৌর এলাকার পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে ভূমিকা রাখবে।









































