চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রামে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি ডা. তাহের

কুমিল্লার চৌদ্দগ্রামে শাহ ফখর উদ্দিন সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন করলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
রবিবার বিকাল ৪টায় উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা বাজারে উদ্বোধন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এড. মুহাম্মদ শাহ জাহান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) উপজেলা শাখার প্রকৌশলী মো. মরিুজ্জামান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মোঃ শাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা মোঃ ইব্রাহীম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ বেলাল হোসাইন সহ আরো অনেকে।
এসময় ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, প্রায় ২৪ বছর আগে ১১ কোটি টাকা ব্যয়ে এই সড়কটির নিমার্ণ কাজ হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না করাই মানুষ এবং যানবাহন চলাচল করা একবারেই অনুপযোগী ছিল।
৩২ কিলোটার রাস্তা এখন পাকাকরণ হওয়ার কারনে আপনাদের সবার দুর্ভোগ দুর হয়েছে। আশা করি সময় বাচাতে মানুষ এখন খুব সহজেই মিয়ার বাজার থেকে আলকরা যেতে পারবে। কারণ শাহ ফখর উদ্দিন সড়কটি আঞ্চলিকভাবে সবার কাছে অত্যন্ত গুরুত্ব। আঞ্চলিক যোগাযোগ রক্ষার্তে সড়কটি কোন অংশে কম নয়।
উল্লেখ্য ৩২ কিলোমিটার এলাকাজুড়ে শাহ ফখর উদ্দিন সড়কের এই নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৪০ লক্ষ ৬৪ হাজার টাকা।









































