গাইবান্ধা প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

গাইবান্ধায় বৃক্ষরোপন, ফল উৎসব ও ফলজ চারা বিতরণ

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশীয় ফলের ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্যে সম্প্রীতি দারিয়াপুর, গাইবান্ধার উদ্যোগে শনিবার সন্ধ্যায় দারিয়াপুরে দিনব্যাপী বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

ফল উৎসবের আগে দারিয়াপুরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়। উৎসবের স্লোগান ছিল ‘সবুজ বাঁচাও, এই নাও গাছের চারা: প্রকৃতি রক্ষা করো বৃক্ষরোপন দ্বারা’। পাশাপাশি দেশীয় মৌসুমী ফলের প্রদর্শনী ও আপ্যায়নের মাধ্যমে দেশীয় ফলের পুষ্টিগুণ, গুরুত্ব এবং পরিবেশবান্ধব জীবনযাপনের বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী শামীম প্রামাণিক বাদল, সদর উপজেলা যুবদলের আহবায়ক ইউনুস আলী দুখু, খোলাহাটি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান, বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম মৃদুল, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আতিকুর রহমান সাজু, সাংবাদিক আতোয়ার রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উৎসবে প্রকৌশলী, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, নাট্যজন, রাজনীতিক, শিল্পী, বাউল, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়