reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

পুলিশের সঙ্গে হাতাহাতি

নকআউট পর্বের আগেই বিতর্কে জড়ালেন মিসর কোচ 

অস্ট্রেলিয়ার বিপক্ষে নকআউট পর্বের ম্যাচের আগেই বিতর্কে জড়ালেন মিসর কোচ হোসাম হাসান। হোটেলে এক ভক্তের অটোগ্রাফকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন তিনি।

মিসর শেষ ৩২ দলের রাউন্ডে আজ রাত ১২টায় খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

ডালাসে হোটেলের নিচে মিসর ফুটবলার ক্রেজেগের অটোগ্রাফ নেওয়ার জন্য এগিয়ে এসেছিল এক ছোট্ট ভক্ত। তার সঙ্গে ছবি তোলার আগ মুহূর্তে বাঁধা দেয় সেখানকার পুলিশ।

সেখান থেকেই তর্কের শুরু। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ ও আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানায়, পুলিশের আচরণে প্রথমে ক্ষোভ প্রকাশ করেন মিসরের কোচ হাসানের ভাই ইব্রাহিম হাসান। তিনি পুলিশের বাধায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। দায়িত্বরত কর্মকর্তার কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন।

আর এতেই ওই মুহূর্তে পুলিশ হাসানকে ধাক্কা দেয়। মিসরের প্রধান কোচ হোসামও এ ঘটনায় জড়িয়ে পড়েন। তার সঙ্গেও পুলিশ সদস্যদের হাতাহাতি হয়।

এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, ছবি তুলতে বাধা দেওয়া নিয়ে শুরু হওয়া কথা–কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কিতে রূপ নেয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, একজন পুলিশ কর্মকর্তা অত্যন্ত আক্রমণাত্মকভাবে মিসর দলের সদস্যদের দিকে তেড়ে যান। তখন সেই পুলিশের সহকর্মীরাই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

পরবর্তীতে আশপাশের মানুষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কোচ হোসাম হাসানকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়