১ ঘণ্টা আগে
৮৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

সুইজারল্যান্ডের দ্বিতীয় গোলের পর সতীর্থদের সঙ্গে এনদোয়ের (মাঝে) উদযাপন। ছবি: রয়টার্স
দীর্ঘ ৮৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বাদ পেল সুইজারল্যান্ড।
শেষ বত্রিশের লড়াইয়ে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শুধু শেষ ষোলোয় জায়গা নিশ্চিতই করেনি সুইসরা, একই সঙ্গে ইতিহাসের একটি দীর্ঘ প্রতীক্ষারও ইতি টেনেছে।
এই জয়ের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে খেলার যোগ্যতা অর্জন করেছে সুইজারল্যান্ড। তবে নকআউট পর্বে তাদের সর্বশেষ জয় এসেছিল ১৯৩৮ সালের বিশ্বকাপে। এরপর দীর্ঘ ৮৮ বছর বিশ্বমঞ্চের নকআউট ম্যাচে আর কোনো জয় দেখেনি ইউরোপের দলটি।
আলজেরিয়ার বিপক্ষে জয় তাই সুইস ফুটবলের জন্য কেবল আরেকটি নকআউটে উত্তরণের গল্প নয়; এটি একটি ঐতিহাসিক অর্জনও। প্রায় ৯ দশক পর বিশ্বকাপের নকআউট মঞ্চে আবারও বিজয়ের আনন্দে ভাসল সুইজারল্যান্ড।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































