ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ধামরাইয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ছবি : প্রতিদিনের সংবাদ

ঢাকার ধামরাইয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ১২টার সময় জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় আয়োজনে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এই সময় ভিটামিন এ ক্যাপসুলের প্রয়োজনীতা সম্পর্কে আলোচনা করা হয়।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মন্জুর আল মুর্শেদ চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল-মামুন।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিক্যাল অফিসার মোঃ আহমেদুল হক তিতাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন রাসেল, জুনিয়র কনসালটেন্ট ডাঃ মোহাম্মদ ইব্রাহিম, ধামরাই থানার ওসি অপারেশন দেবাশীষ সানা, ইসলামী ফান্ডেশন থেকে মোঃ রেজাউল ইসলাম, ধামরাই প্রেসক্লাবে সিনিয়র সাংবাদিক মোঃ মিজানুর রহমান,সাংবাদিক মোঃ আব্দুর রউফসহ প্রমুখ।

বক্তরা বলেন, মোট ৩৮৫টি টিকাদান কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৫৬হাজার ৪৫৬জন ১-৫ বছর বয়সি শিশুদের এবং ৭হাজার ২০০জন ৬-১১বছর বয়সি বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরআগে উপজেলার প্রতিটি গ্রামে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাইকিং করা হয়।

ভিটামিন এ ক্যাপসুল এর প্রয়োজনীতা সম্পর্কে ডাঃ আকিব অবহিতকরণ ও পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়