reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

নিউজিল্যান্ডের জালে বেলজিয়ামের গোল উৎসব

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোনো ধরনের প্রতিরোধই গড়ে তুলতে পারেনি নিউজিল্যান্ড। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে খেলেছে বেলজিয়াম। সেই দাপটের প্রতিফলনও মিলেছে স্কোরলাইনে। ৫-১ গোলের বড় জয় তুলে নিয়ে রুডি গার্সিয়ার দল নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিট।

শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় ভ্যানকুভারে অনুষ্ঠিত 'জি' গ্রুপের ম্যাচটি ছিল পুরোপুরি একপেশে। আক্রমণের পর আক্রমণ চালিয়ে নিউজিল্যান্ডের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে বেলজিয়ানরা। গোলের ধারায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন লিয়ান্দ্রো ট্রোসার্ড।

ম্যাচটি ৪-১ ব্যবধানেই শেষ হওয়ার পথে ছিল। তবে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে অ্যালেক্সিস স্যালেমেয়ার্স আরও একটি গোল করে ব্যবধান ৫-১ করেন। শেষ বাঁশি বাজার আগে স্কোরবোর্ডে আরও একটি গোল যোগ করে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ইউরোপের দলটি।

এই জয়ে 'জি' গ্রুপ থেকে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করল বেলজিয়াম। অন্যদিকে তিন ম্যাচ শেষে বিশ্বকাপ অভিযান শেষ হলো নিউজিল্যান্ডের।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়