reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

উরুগুয়ের বিদায়ে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

ছবি : সংগৃহীত

বিশ্বকাপে একের পর এক চমক দেখাচ্ছে নবাগত কেপ ভার্দে। শক্তিশালী স্পেনের সঙ্গে ড্র করার পাশাপাশি উরুগুয়ের বিপক্ষেও ২-২ গোলে ড্র করে দলটি। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষেও ড্র নিয়ে মাঠ ছেড়েছে দলটি। অর্থাৎ গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয়-পরাজয়ের দেখা পায়নি কেপ ভার্দে।

তিন ড্র নিয়ে নকআউটে উঠেছে দলটি। এই গ্রুপ থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে উরুগুয়ে। যার ফলে রাউন্ড ৩২-এ আর্জেন্টিনার সামনে পড়েছে বাবিস্তার দল।

ম্যাচের আগে ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের সামনে সমীকরণটা ছিল এমন, সৌদি আর কেপ ভার্দের ম্যাচ যদি ড্র হয়, তাহলে স্পেনের বিপক্ষে ড্র করলেই হতো তাদের। কিন্তু কোচ মার্সেলো বিয়েলসার দল রীতিমতো হেরেই বসল!

আর তাতেই নিশ্চিত হয়ে গেছে তাদের বিশ্বকাপ থেকে বিদায় নেওয়াটা। সঙ্গে সঙ্গে কপাল খুলে গেছে কেপ ভার্দের। ওদিকে আর্জেন্টিনা আগেই গ্রুপ জে-র শীর্ষ দল হিসেবে রাউন্ড অব ৩২-এ উঠে গেছে। আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে তারা এই জায়গা নিশ্চিত করেছে। ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা এখন গ্রুপ এইচ-এর রানার্স আপ দলের মুখোমুখি হবে। সেই হিসেবে অচেনা ও নবাগত কেপ ভার্দেকেই প্রতিপক্ষ হিসেবে পেল লিওনেল মেসিরা।

আর্জেন্টিনা ও কেপ ভার্দের এই ম্যাচ হবে আগামী ৪ জুলাই। সেদিন মিয়ামি স্টেডিয়ামে এই ম্যাচ হবে বাংলাদেশ সময় রাত ৪টা বাজে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়