reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

অঞ্জন’স-এর পৃষ্ঠপোষকতায়, এসএসপি স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠিত অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

আট রাউন্ডের সুইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় মিনহাজ ৮ খেলায় সাড়ে ৭ পয়েন্ট সংগ্রহ করে শিরোপা জেতেন। সাত পয়েন্ট করে অর্জন করেন আরও দুই খেলোয়াড়।

টাইব্রেকিংয়ে বাংলাদেশ আনসার ও সোনারগাঁও ইউনিভার্সিটির আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান রানার-আপ এবং সাধারণ বীমা কর্পোরেশনের ক্যান্ডিডেট মাস্টার মো. আবু হানিফ তৃতীয় স্থান লাভ করেন।

শুক্রবার (২৬ জুন) বিকালে প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন অঞ্জন’স-এর স্বত্বাধিকারী ও সিইও শাহিন আহমেদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ।

এর আগে সকালে দিনব্যাপী এ র‌্যাপিড দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন অঞ্জন’স-এর চিফ অব অপারেশন মাহিন আহমেদ মোজাম্মেল।

প্রতিযোগিতায় ৪ জন আন্তর্জাতিক মাস্টার, ১ জন মহিলা আন্তর্জাতিক মাস্টার, ৭ জন ফিদে মাস্টার, ১ জন মহিলা ফিদে মাস্টারসহ মোট ১৬৯ জন দাবাড়ু অংশ নেন। বিজয়ীদের মধ্যে মোট ১ লাখ ১ হাজার টাকা নগদ অর্থ পুরস্কারের পাশাপাশি মেডেল প্রদান করা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়