দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

দুমকিতে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ১

ছবি : প্রতিদিনের সংবাদ

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোর সাড়ে ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী গোপন সংবাদের ভিত্তিতে লেবুখালী টোল প্লাজা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় বাসে থাকা সন্দেহভাজন এক ব্যক্তির দেহ তল্লাশি করে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ ৪ হাজার ৪৫ টাকাসহ তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত মাদকদ্রব্য, নগদ অর্থ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুমকি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়