মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

মুন্সীগঞ্জে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

ছবি : প্রতিদিনের সংবাদ

মুন্সীগঞ্জে ১ লাখ ৯১ হাজার ৬৩৬ জন শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে সংবাদ সম্মেলন ও ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ জুন দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের (১ম রাউন্ড) অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে শহরের দেওভোগ এলাকায় সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগম জানান, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। তিনি অভিভাবকদের নির্ধারিত তারিখে নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, "সবার সম্মিলিত সহযোগিতায় মুন্সীগঞ্জ জেলার শতভাগ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।"

অনুষ্ঠানে ভিটামিন 'এ' ক্যাম্পেইনের গুরুত্ব ও তথ্যভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের সহকারী অধ্যাপক ডা. জসিম উদ্দিন ভুঁইয়া (ইনসিটু)। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. দেবরাজ মালাকার, সিনিয়র হেলথ এডুকেশন অফিসার মো. নাসির উদ্দিন এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়