মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

মাধবপুরে ২০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি : প্রতিদিনের সংবাদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ২০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোর রাতে উপজেলার তুলসিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিজানুর রহমান ওই গ্রামের মৃত নাসির মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘর তল্লাশি করে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে মিজানুর রহমানের ওপর নজরদারি চালানো হচ্ছিল। সর্বশেষ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবার চালানসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং মিজানুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়