বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
বুড়িচংয়ে ৫৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৮ জুন দেশব্যাপী একযোগে এ ক্যাম্পেইন পরিচালিত হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মালেকুল আফতাব ভুঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ আবেদীন ভুঁইয়া এবং বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম প্রমুখ।
সভায় জানানো হয়, এবার বুড়িচং উপজেলার ৪৩৩টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৫৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কোনো শিশু যেন এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়। একই সাথে অভিভাবকদের নির্ধারিত তারিখে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
পিডিএস/এমএইউ









































