reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

ইরাককে গোলবন্যায় ভাসিয়ে ইতিহাসে সেনেগাল

ছবি : সংগৃহীত

ইরাককে ৫-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে সেনেগাল। বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান দল হিসেবে এক ম্যাচে পাঁচ গোল করার কীর্তি গড়েছে সাদিও মানেদের দল।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে সেনেগাল। চতুর্থ মিনিটেই কর্নার থেকে আব্দুল্লায়ে সেকের হেডে এগিয়ে যায় দলটি।

১৩তম মিনিটে সাদিও মানেকে গোলের সুযোগ থেকে বঞ্চিত করায় ইরাকের ডিফেন্ডার রেবিন সুলাকাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়ার পরও প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি সেনেগাল।

দ্বিতীয়ার্ধে অবশ্য একের পর এক আক্রমণে ইরাকের রক্ষণ ভেঙে পড়ে। ৫৬তম মিনিটে লামিন কামারার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইলা সার। তিন মিনিট পর পাপে গেয়ে তৃতীয় গোল করেন। ৭১তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন তিনি।

ম্যাচের ৮২তম মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে পঞ্চম গোলটি করেন ইলিমান এনদিয়ায়ে। তাতেই ৫-০ গোলের বড় জয় নিশ্চিত করে সেনেগাল।

এই জয়ে তিন পয়েন্ট নিয়ে 'আই' গ্রুপে তৃতীয় স্থানে উঠে এসেছে সেনেগাল। একই সঙ্গে গোল ব্যবধানেও এগিয়ে থাকায় নকআউট পর্বে ওঠার লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে দলটি।

বিশ্বকাপে কোনো আফ্রিকান দলের এক ম্যাচে পাঁচ গোল করার নজির আগে ছিল না। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন ইতিহাস লিখল সেনেগাল।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়