reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

ছবি : সংগৃহীত

রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে অবস্থিত 'আল বারাকা টাওয়ার' নামের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ জুন) রাত ১টার দিকে বহুতল এই ভবনটির ১২ তলায় প্রথম আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা ১১ ও ১৩ তলায় ছড়িয়ে পড়ে। এতে ভবনের ভেতরে অনেক বাসিন্দা আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ভবন থেকে মুমূর্ষু অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব এই তথ্য নিশ্চিত করেছেন।

নিরাপদে বেরিয়ে আসা বাসিন্দারা জানান, ভবনটি মূলত আবাসিক হলেও যে তলা থেকে আগুনের সূত্রপাত, সেখানে নিয়মবহির্ভূতভাবে আইনজীবীদের চেম্বার বা অফিস ভাড়া দেওয়া হয়েছিল।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বহুতল এই ভবনটিতে ন্যূনতম কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, আগুন লাগার সঠিক কারণটি এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়