রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪

রাজধানীর যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২ জুলাই) যাত্রাবাড়ী থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সৈয়দ আলম (৩৩), মোহাম্মদ ইসমাইল (৩১), স্বপন বিল্লাল ওরফে ছিলা বিল্লাল, মো. রাব্বি, মো. মিতুল (২৮), এহসান উল্লাহ (২৮), ইসমাইল আহমেদ (৩৬), মো. নাছির উদ্দিন (৪৫), বিউটি বেগম, ইতি আক্তার, জামাল হোসেন, মো. আলাউদ্দিন, শামীম, মোছা. নুর জাহান আক্তার মিম, মৌসুমি আক্তার শিখা (৪৯), মো. আকরাম হোসেন (৩৩), মো. রমজান (২০), মো. তানভীর (১৮), মো. আল আমিন (২০), মো. আরিফুল ইসলাম (২৩), মো. জাহিদ ইসলাম (২৩), মো. সাজ্জাদ (২৬), মো. সুমন হাওলাদার (২৪), সোহরাব (৪৫), সোহানুর রহমান (২০) ও আব্দুল্লাহ হুজায়ফা (২২)।
তিনি আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে পাঁচজনকে নিয়মিত মামলায়, চারজনকে পুরোনো মামলায়, আটজনকে আদালতের পরোয়ানার ভিত্তিতে এবং ১০ জনকে ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- ইমন হোসেন বাবু, হৃদয়, মো. ফিরোজ, সিয়াম, আতিকুল, নাইম, আনোয়ার, শাহআলম, মো. কাইয়ুম, মো. সাজু, মো. স্বাধীন, মো. সালমান, মো. হাকিমুল গাজী, আমানউল্লাহ, তারা মিয়া, মো. সিয়াম ও ফরাজী। এদের মধ্যে পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত রয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।









































