reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

ছবি : সংগৃহীত

পাকিস্তানে বাস খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। শুক্রবার দেশটির বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া সীমান্তের কাছে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা শহিদ রিন্দের জারি করা এক বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী এই দুর্ঘটনায় ৪০ জন নিহত এবং আরো আটজন আহত হয়েছেন।’

শুক্রবার বেলুচিস্তানের শেরানি জেলার দানা সার এলাকা অতিক্রম করে বাসটি খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলায় প্রবেশ করার পরপরই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে প্রশাসন।

শেরানি জেলার ডেপুটি কমিশনার (ডিসি) ওয়ালি খান কাকার ডনকে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসনের উদ্ধারকারী দল এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে যায়।

তিনি বলেন, উদ্ধার অভিযান চলছে এবং আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। ডিসি আরও জানান, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে পেশাওয়ারের উদ্দেশে রওনা হয়েছিল। তবে পথে আরেকটি বাস বিকল হয়ে যাওয়ায় সেখানকার আরও কয়েকজন যাত্রী এই বাসে ওঠেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়