reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয়

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খল-অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী।

শনিবার (৪ জুন) ভোররাতে নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

‎‎এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৮০ জন। সভাপতি পদে বিজয়ী প্রার্থী শিবা শানু পেয়েছেন ২৪৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরমান পেয়েছেন ১৭৩ ভোট। ৭০ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন শিবা শানু। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বড় চমক দেখিয়েছেন জয় চৌধুরী। তিনি ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন ১৭৯ ভোট।

‎‎২১টি পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ৪৫ জন। নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্বপালন করেন চলচ্চিত্র প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।

‎‎উল্লেখ্য, শুক্রবার (৩ জুন) সকাল ৯টা থেকে এফডিসিতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়