reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রী হয়ে প্রথম বরিশাল যাচ্ছেন তারেক রহমান

ফাইল ছবি

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আগামী ১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান। তার এ সফর ঘিরে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সফর উপলক্ষে একটি জরুরি প্রস্তুতি সভা হয়। পরে বিকেলে কীর্তনখোলা নদীর তীরের বধ্যভূমিতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, আগামী সোমবার সকাল সাড়ে ৬টায় তিনি ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হবেন।

সফরকালে গৌরনদীর বাটাজোর এবং বরিশাল নগরের ত্রিশ গোডাউন বধ্যভূমি-সংলগ্ন এলাকায় পৃথক দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরে সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর বিকেল ৩টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবেন। কর্মসূচি শেষে একই দিন ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়