রংপুর ব্যুরো
জামায়াত নিজেরাই আমেরিকার পা চাটে : জিএম কাদের

জুলাই ছিলো জামায়াত বিএনপি ও তাদের দোসরদের মনসবাসনা, এটা জনগণের মনস বাসনা ছিলো না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
মঙ্গলবার দুপুরে রংপুর পল্লী নিবাসে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এর ৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জনগণ এ দেশকে পাকিস্তান বানাতে আন্দোলন করে নাই জামায়াত সবসময় ভারতকে আধিপত্যবাদ বলে কিন্তু তারা নিজেরাই আমেরিকার পা চাটে পাকিস্তানের পা চাটে। এই অসমাপ্ত জুলাই আন্দোলন একদিন গণঅভ্যুত্থানে রূপ নিবে।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, কো- চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির সহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ ।
স্মরণ সভায় আলোচনা শেষে হুসাইন মোহাম্মদ এরশাদ এর মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।









































