রংপুর ব্যুরো

  ১ ঘণ্টা আগে

রংপুরে এআবাসিক হোটেল থেকে চার তরুন-তরুনী আটক

রংপুরে একটি আবাসিক হোটেল থেকে অনৈতিক চর্চার অভিযোগে চার তরুন-তরুনীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে আট টায় মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, অনৈতিক চর্চা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নগরীর সিটি ভিউ হোটেলে অভিযান চালায় পুলিশ।

এ সময় অনৈতিক চর্চার সময় দুই তরুন ও দুই তরুনীকে আটক করা হয়। তাদের উভয়ের মধ্যে সম্পর্ক জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়