reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হেপাটোসেলুলার কার্সিনোমা বিষয়ক সেমিনার 

বিশ্ব হেপাটাইটিস দিবসকে সামনে রেখে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হেপাটোসেলুলার কার্সিনোমা বিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৬ কে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর হেপাটোলজি বিভাগ এবং বিএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৪ জুলাই) Transforming Hepatocellular Carcinoma Care in Bangladesh: From Prevention and Early Detection to Precision and Transplant Oncology ” শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার অত্র বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিশেষজ্ঞগণ লিভার ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, সিস্টেমিক আধুনিক চিকিৎসা, লিভার প্রতিস্থাপনভিত্তিক চিকিৎসা, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও শনাক্তকরণে জনসংখ্যাভিত্তিক জরিপ বা জনসংখ্যাভিত্তিক লিভার ক্যান্সার রেজিস্ট্রির উপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে লিভার ক্যান্সার বা হেপাটোসেলুলার কার্সিনোমা (HCC)-এর প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, আধুনিক সিস্টেমিক চিকিৎসা, জাতীয় এইচসিসি রেজিস্ট্রি গঠন, সমন্বিত গবেষণা এবং লিভার প্রতিস্থাপনভিত্তিক চিকিৎসার সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, লিভার ক্যান্সার প্রতিরোধেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে কার্যকর উদ্যোগ নিয়ে তা বাস্তবায়ন করা জরুরি। লিভারের রোগ প্রতিরোধে ফ্যাটি লিভার, বি ভাইরাস, সি ভাইরাসের চিকিৎসা ও করণীয় নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন এখন সময়েরই দাবি।

অতিরিক্ত ওজন, ডায়াবেটিস এর রোগীরা লিভার রোগে আক্রান্ত হওয়ার অধিক ঝুঁকিতে রয়েছে। সেদিকে আরো দৃষ্টি দিতে হবে। সাথে সাথে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় নিশ্চিত করতে জনসংখ্যাভিত্তিক রেজিস্ট্রির দিকেও নজর দিতে হবে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধ, সময়মতো রোগ নির্ণয় এবং লিভার ক্যান্সার ব্যবস্থাপনায় আধুনিক চিকিৎসা ও গবেষণার প্রসারে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, প্রতিবছর লিভার রোগের চিকিৎসার জন্য অনেক রোগী দেশের বাহিরে যান। আমাদের মুল লক্ষ্য হল বাংলাদেশেই লিভার রোগের সব ধরণের উন্নত ও আধুনিক মানসম্মত চিকিৎসা শুরু থেকে শেষ পর্যন্ত নিশ্চিত করা। প্রকৃতপক্ষে, লিভার রোগ প্রতিরোধ ও নিরাময়যোগ্য, সেটা যেমন নিশ্চিত করতে হবে একই সাথে চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবন ও আধুনিক আবিষ্কার ও নব নব সংযোজনকে রোগীদের সার্বিক চিকিৎসায় কাজে লাগাতে হবে। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে হেপাটোসেলুলার কার্সিনোমা মোকাবিলায় জাতীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্ক্রিনিং, জাতীয় রেজিস্ট্রি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রমকে আরও জোরদার করতে হবে।

বিএমইউর হেপাটোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নূরউদ্দিন আহমদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউ এর হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। প্যানেল অফ এক্সপার্ট ছিলেন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, অধ্যাপক ডা. সৈয়দ মোঃ আকরাম হোসেন, অধ্যাপক ডা. মোহাম্মদ মাহাবুব হোসেন, অধ্যাপক ডা. মোঃ মোহছেন চৌধুরী, অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস, অধ্যাপক ডা. ফজলুল করিম, অধ্যাপক ডা. বিশ্বজিৎ ভৌমিক, অধ্যাপক ডা. মোঃ গোলাম আযম, অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল ফারুক, অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, ডা. মোঃ সাইফুল ইসলাম এলিন, ডা. ফজলুল কবির, ডা. মোঃ খালেকুজ্জামান, ডা. রিচার্ড মালো, ডা. এবিএম শাকিল গনি।

সঞ্চালনা করেন হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস. কে. এম. নজমুল হাসান এবং উপস্থাপক ছিলেন ডা. তনুশ্রী সাহা মুমু। অনুষ্ঠানে বৈজ্ঞানিক অধিবেশনে ডা. সাইয়েদ আবুল ফয়েজ “ HCC Surveillance: Are We Missing Early Cancers ?”, ডা. আশিকুর আহমেদ ভূঁইয়া “ Systemic Therapy: A New Era in HCC Treatment ” এবং ডা. মো. সাব্বির হোসাইন “ National HCC Registry: Collaborative Research & Multidisciplinary Management ” বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতাল এবং গবেষণা প্রতিষ্ঠানের চিকিৎসক, শিক্ষক, রেসিডেন্ট চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্যানেল আলোচনায় দেশের প্রখ্যাত হেপাটোলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, অনকোলজিস্ট, হেপাটোবিলিয়ারি সার্জন, ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন। তাঁরা বাংলাদেশের প্রেক্ষাপটে লিভার ক্যান্সার প্রতিরোধ, দ্রুত রোগ নির্ণয়, আধুনিক চিকিৎসা প্রযুক্তির সম্প্রসারণ এবং বহুবিভাগীয় সমন্বিত চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।

বিশ্ব হেপাটাইটিস দিবসকে সামনে রেখে আয়োজিত এ সেমিনারটি বাংলাদেশে লিভার ক্যান্সার প্রতিরোধ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়। অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল বিএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং রোশ বাংলাদেশ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়