নরসিংদী প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

মাধবদীতে দুই মাসের শিশুর পা ভাঙার অভিযোগ চাচির বিরুদ্ধে

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে আমদিয়া ইউনিয়নের পাইকারদী গ্রামে দুই মাস বয়সী এক শিশুর পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার চাচির বিরুদ্ধে। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার।

মঙ্গলাবার দুপুরে একটি ভিডিও ক্লিক ভাইরাল হলে বিষয়টি নিয়ে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শিশুটির পরিবারের সদস্যরা জানান, জন্মের পর থেকেই শিশুটি প্রায়ই অস্বাভাবিকভাবে কান্না করত। শিশুটির মা সায়েবা বেগমের সন্দেহ হয়, তাঁর অনুপস্থিতির সুযোগে কেউ শিশুটিকে নির্যাতন করছে।

বিষয়টি নিশ্চিত হতে গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণের ব্যবস্থা করে বাথরুমে যান।

পরিবারের দাবি, ওই ভিডিওতে দেখা যায়, শিশুটির চাচি ঘরে প্রবেশ করে ঘুমন্ত শিশুর একটি পা জোরে মুচড়ে দেন। পরে শিশুটি কান্না শুরু করলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।

পরিবারের সদস্যরা আরো জানান, হাসপাতালে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির একটি পা ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে শিশুটির পায়ে প্লাস্টার করা হয়েছে এবং চিকিৎসা চলছে। এ ঘটনায় থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযুক্ত ব্যক্তির বক্তব্যও জানা সম্ভব হয়নি।

এ দিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে বিষয়ে মাধবদী থানা পুলিশ জানান, থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়