reporterঅনলাইন ডেস্ক
  ০৪ জুলাই, ২০২৬

ঠাণ্ডা থেকে রক্ষা পেতে প্রাকৃতিক পানীয়

বাড়ছে গরম। সেইসঙ্গে ঝড়-বৃষ্টি। আবহাওয়ার এই পরিবর্তনে বাড়ছে ঠাণ্ডাজনিত নানা ব্যাধি। এতে আক্রান্ত হচ্ছে মানুষ। এ অবস্থায় আতঙ্কিত না হয়ে সবার উচিত প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়া। একসময় দাদি-নানিরা প্রচলিত কিছু উষ্ণ পানীয় সেবন করে নিজেদের আরোগ্য করে তুলতেন। মূলত, প্রাকৃতিক উপায়ে তৈরি সেসব পানীয় আপনাকেও স্বস্তি দিতে পারে। রক্ষা করতে পারে ঠাণ্ডাজনিত নানা ব্যাধি থেকে। সেই সব পানীয় নিয়েই আজকের আয়োজন। তৈরি করেছেন রন্ধন শিল্পী তানজিন তিপিয়া

মাল্টার গরম পানি

উপকরণ : ১টি মাল্টার রস, পানি ১ কাপ, আদা গ্রেট করা ১ টুকরা, লবঙ্গ ২টি ও দারচিনি ১ টুকরো।

প্রস্তুত প্রণালি : সবকটা একত্রে হালকা গরম করুন তবে ফোটাবেন না। শেষে ১ টেবিল চামচ মধু দিয়ে গরম গরম সেবন করুন।

বি: দ্র:- প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি; সমৃদ্ধ মাল্টায় রয়েছে হেসপেরিডিন নামক অ্যান্টি- অক্সিডেন্ট, যা দেহে ফ্লু প্রতিরোধ করে, রাতে গুমোনোর আগে সেবন করুন।

কুসুম গরম মধু

উপকরণ: মধু ১ চা চামচ ও হালকা গরম পানি ১ গ্লাস।

প্রস্তুত প্রণালি: পানিতে মধু মিশিয়ে খালি পেটে পান করুন। নবী করিম (সাঃ) রোজ সকালে খালি পেটে পান করতেন। এটিকে পৃথিবীর সেরা পানীয় বললেও ভুল হবে না কারণ এর উপকারিতার শেষ নেই।

বি: দ্র:- দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সর্দি কাশি দূর করে, পরিপাকে সাহায্য করে, পাকস্থলির আলসার, জলাপোড়া নিরাময়, টক্সিন বার করে দেওয়া মোট কথা পাকস্থলির সংক্রান্ত যেকোনো সমস্যা দূর করার ক্ষমতা রাখে। হৃদপি- সুস্থ রাখে, ওজন কমায়, ত্বক সুন্দর ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। গর্ভবতী মায়েরা অবশ্যই প্রতিদিন পান করতে পারেন।

দারুচিনির সেদ্ধ পানি

উপকরণ : আদা গ্রেট করা ১ টুকরো, দারুচিনির গোটা ৬ টুকরো ও পানি ৩ মগ।

প্রস্তুত প্রণালি: সব উপকরণ ২মিনিট ফুটিয়ে নিন। শেষে লেবু ও মধু ১ টেবিল চামচ করে মিশিয়ে পান করুন।

বি:দ্র:- নাকের সাইনাস হাঁচি বন্ধ আর গলার ব্যথার জন্য উপকারী।

আদা মরিচের পানি

উপকরণ: আদা গ্রেট করা ১ টুকরো, হলুদ ৩ চিমটি, লাল মরিচের গুঁড়া ১ চিমটি,

লেবুর রস অর্ধেক, মধু ২ চা চামচ ও

পানি ১ মগ।

প্রস্তুত প্রণালি: সব উপাদান একত্রে একটি মগে নিয়ে নিন। তার উপর ফুটন্ত গরম পানি ঢেলে দিলেই আদা মরিচের পানি তৈরি।

বি:দ্র:- শ্বাসপ্রশ্বাসে সস্তি দেয়, হজম ক্রিয়ায় সাহায্য করে ও ওজন কমায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়