reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

সায়েদাবাদ বাস টার্মিনালে যৌথ অভিযান, পরিত্যক্ত বাস অপসারণ

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে দীর্ঘদিন ধরে পার্কিং করে রাখা ও পরিত্যক্ত বাস অপসারণে যৌথ অভিযান পরিচালনা করেছে ট্রাফিক ওয়ারী বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

ট্রাফিক সূত্রে জানা গেছে, বুধবার (৮ জুলাই) পরিচালিত এ অভিযানে টার্মিনালের ভেতরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা টি আর ট্রাভেলসের একটি বাস ক্রেনের মাধ্যমে উত্তরা বিআরটিএ ডাম্পিং স্টেশনে পাঠানো হয়।

এ ছাড়া টার্মিনালে পার্কিং করে রাখা আরও ৪২টি বাস অপসারণ করে পর্যাপ্ত জায়গা খালি করা হয়েছে। এতে টার্মিনালের যান চলাচল ও ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়