কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১ ঘণ্টা আগে
কটিয়াদীতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

ছবি : প্রতিদিনের সংবাদ
কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ নেতা আব্দুর খালেক সরকার রাজু (৫৫)-কে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
আজ বুধবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী বাসস্ট্যান্ড পেট্রোল পাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আব্দুল খালেক সরকার রাজু জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবং উত্তর চরপুক্ষিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, 'সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।'
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































