reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

পাঁচ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়

গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ১২ থেকে ১৬ জুলাই পর্যন্ত পাঁচ দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ জুলাই (রবিবার) থেকে ১৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও আঞ্চলিক কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, সরকারি সাপ্তাহিক ছুটির কারণে ১০ ও ১১ জুলাই (শুক্র ও শনিবার) অফিস বন্ধ থাকবে। গ্রীষ্মকালীন ছুটি শেষে ১৭ ও ১৮ জুলাইও (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় প্রশাসনিক কার্যক্রমে টানা প্রায় ৯ দিনের বিরতি তৈরি হবে।

তবে এ ছুটি প্রশাসনিক কার্যক্রমের জন্য প্রযোজ্য। একাডেমিক বা পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমের বিষয়ে পৃথক নির্দেশনা থাকলে তা অনুযায়ী পরিচালিত হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়