‎মাভাবিপ্রবি প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

মাভাবিপ্রবির নতুন প্রক্টর ড. মনির মোর্শেদ

ছবি : প্রতিদিনের সংবাদ

‎‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে আইসিটি বিভাগের অধ্যাপক ড. মনির মোর্শেদকে নিয়োগ দেওয়া হয়েছে।

‎সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. সাজ্জাদ ওয়াহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ( আইসিটি) বিভাগের অধ্যাপক ড. মনির মোর্শেদকে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

‎নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, ““বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করব। বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা উন্নয়ন, ক্যাম্পাসের নিরাপত্তা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।”

‎বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, অধ্যাপক ড. মনির মোর্শেদের নেতৃত্বে ক্যাম্পাসে শৃঙ্খলা, নিরাপত্তা ও শিক্ষার অনুকূল পরিবেশ আরও সুদৃঢ় হবে এবং শিক্ষার্থীবান্ধব প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়