১ ঘণ্টা আগে
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

একমাত্র টেস্ট সিরিজ হেরে জিম্বাবুয়ে সফর শুরু করেছে বাংলাদেশ। সেই হতাশা ভুলতে আজ ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে খেলতে নেমেছে বাংলাদেশ।
তাতে টস ভাগ্যে জয়ী হয়েছে বাংলাদেশ। তবে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে টস জিতে ফিল্ডিং নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সর্বশেষ একাদশ থেকে আজ ৪ পরিবর্তন নিয়ে হারারেতে নেমেছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে খেলা লিটন দাস, শেখ মেহেদী, তানভীর ইসলাম ও শরীফুল ইসলামের বদলে আজ জায়গা পেয়েছেন অধিনায়ক মিরাজের সঙ্গে নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন ও নাহিদ রানা।
বাংলাদেশের একাদশ: তানজীদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































