reporterঅনলাইন ডেস্ক
  ১১ এপ্রিল, ২০২৬

বাংলার ঐতিহ্যবাহী মিষ্টি

বাংলা নববর্ষের আর বাকি হাতে গুনে মাত্র কিছু দিন। তাই আর বিলম্ব না করে, জটজলদি ব্যস্ত হয়ে পরুন বাংলার ঐতিহ্যবাহী মিষ্টি তৈরির উপকরণগুলো নিয়ে। তাছাড়া দুধ এবং দুধজাত দ্রব্য সুষম খাদ্যের একটি আদর্শ উৎস। যা আগাগোড়া স্বাস্থ্যের উন্নতি সাধন করতে বিরাট ভূমিকা রাখে। বাংলা নববর্ষকে আনন্দময় করতে এক বাসন বৈশাখের মিষ্টান্ন যথেষ্ট। তৈরি করেছেন রন্ধনশিল্পী তানজিন তিপিয়া

রস চমচম

উপকরণ: ছানা ২ কাপ, চিনি ১ চা চামচ ও সুজি ১ চা চামচ।

প্রণালী : উপকরণগুলো প্রথমে একত্রে মেখে নিন, যাতে দানা না থাকে। তারপর লম্বা ছোট চমচম তৈরি করে সিরায় ঢেলে দিন, ঢাকনা দিয়ে বেশি আঁচে ১০ মিনিট ও মাঝারি আঁচে ২০ মিনিট ফুটান। দেখবেন চমচমের আকার বৃদ্ধি পেয়েছে। চুলা থেকে নামিয়ে ৭-৮ ঘণ্টা রেখে দিন, রস থেকে তুলে উপরে মাওয়া ছড়িয়ে দিলেই রস চমচম তৈরি।

বিঃদ্রঃ সিরা- ৪ কাপ পানিতে ১ কাপ চিনি। একত্রে জ্বাল দিলেই সিরা তৈরি।

ছানা তৈরি- ১ লিটার তরল দুধ জ্বাল দিন, ফুটে এলে, ২৫০ গ্রাম টক দই দিয়ে নাড়ুন। দুধ ফেটে আসা মাত্র, পাতলা কাপড়ে ঢেলে ৩০ মিনিট রাখুন। চেপে চেপে পানি বার করবেন না।

ছানার বড়া

উপকরণ : ছানা ২ কাপ, চিনি ১ চা চামচ ও সুজি ১ চা চামচ।

প্রণালী : উপকরণগুলো প্রথমে একত্রে মেখে নিন, যাতে দানা না থাকে। তারপর ছোট বল তৈরি করে সিরায় ঢেলে দিন, ঢাকনা দিয়ে বেশি আঁচে ১০ মিনিটি ও মাঝারি আঁচে ২০ মিনিট ফোটান। শেষে চুলা থেকে নামিয়ে ৭-৮ ঘণ্টা রেখে দিলেই ছানার বড়া তৈরি।

বিঃদ্রঃ সিরা- ৮ কাপ পানিতে ২ কাপ চিনি। লেবুর খোসা লম্বা করে কাঁটা ২ টুকরো একত্রে ৫মিনিট জ্বাল দিলেই সিরা তৈরি।

ছানা তৈরি- ১ লিটার তরল দুধ জ্বাল দিন, ফুটে এলে ২৫০ গ্রাম টক দই দিয়ে নাড়ুন। দুধ ফেটে আসা মাত্র পাতলা কাপড়ে ঢেলে ৩০ মিনিট রাখুন। তবে চেপে চেপে পানি বার করবেন না।

দুধেল বড়া

উপকরণ: ছানা ২ কাপ, সিরা ও তরল দুধ ২ লিটার।

প্রণালী: ছানা হাতে মেখে নিন, যাতে দানা না থাকে। ছোট ছোট বল তৈরি করে সিরায় ঢেলে দিন, তারপর ঢাকনা দিয়ে বেশি আঁচে ৫মিনিট ও মাঝারি আঁচে ১০মিনিট ফুটান। চুলা বন্ধ করে এভাবে ১ ঘণ্টা রাখুন, তরল দুধ জ্বাল দিয়ে কমিয়ে ঘন করুন, ১ লিটার পরিমাণ হয়ে এলে, সিরাতে ডোবানো বলগুলোতে ঢেলে দিন। তারপর মাত্র ৩ মিনিট ঢাকনা দিয়ে ফুটান। শেষে চুলা থেকে নামিয়ে ৬ ঘণ্টা রেখে দিলেই দুধেল বড়া তৈরি।

সিরা- ৮ কাপ পানিতে ৩ কাপ চিনি একত্রে জ্বাল দিলেই সিরা তৈরি।

ছানা তৈরি- ১ লিটার তরল দুধ জ্বাল দিন, পুটে এলে ২৫০ গ্রাম টক দই দিয়ে নাড়ুন।

দুধ ফেটে আসা মাত্র পাতলা কাপড়ে ঢেলে ৩০ মিনিট রাখুন। তবে চেপে চেপে পানি বার করবেন না।

বিঃদ্রঃ ছানার বড়া ও দুধেল বড়ার ক্ষেত্রে ১ গ্লাস ঠাণ্ডা পানিতে একটি বল দিন, যদি ডুবে যায় তাহলে বুঝবেন আপনার বড়া সঠিক ভাবে রান্না হয়েছে।

ছানার বল

উপকরণ : ছানা ২ কাপ, মাওয়া ১ কাপ ও চিনি ৪ টেবিল চামচ।

প্রণালী: সব উপকরণ প্রধমে একত্রে মেখে নিন, হাতে গোল গোল বল তৈরি করে গুড়ো দুধে গড়িয়ে নিলেই ছানার বল তৈরি।

মাওয়া- ৩ টেবিল চামচ ঘিতে ৭ টেবিল চামচ গুড়ো দুধ দিয়ে মেখে আধ ঘণ্টা ফ্রিজে রাখুন। আবার হাত দিয়ে কচলে নিন, তারপর আপনার মাওয়া তৈরি।

ছানা তৈরি- ৩ লিটার তরল দুধ জ্বাল দিন ফুটে এলে, ৫ টেবিল চামচ ভিনেগার দিয়ে ৩০ সেকেন্ড নাড়ুন। দুধ ফেটে গেলে। পাতলা কাপড়ে ঢেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ভালো ভাবে ছেঁকে, চেপে পানি বার করে নিলেই ছানা তৈরি।

বিঃদ্রঃ ছানার বলের ক্ষেত্রে, ডায়েবেটিস রোগীদের জন্য, সুগার ফ্রি চিনি দিয়েও বানাতে পারবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়