গাজীপুর প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

গাজীপুরে রথযাত্রা ও রথমেলা আজ থেকে শুরু 

সনাতন হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহি শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা এবং রথমেলা আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে গাজীপুর জেলা শহরের রথখোলায় শুরু হচ্ছে। গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই রথযাত্রা ও রথমেলার উদ্বোধন করবেন।

গাজীপুরের জেলা প্রশাসক এবং রথযাত্রা ও রথমেলা পরিচালনা কমিটির সভাপতি মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশেরর কমিশনার মো. ইসরাইল হাওলাদার, গাজীপুরের পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন, বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, ড. অ্যাডভোকেট শহীদুজ্জামান, আহম্মদ আলী রুশদী প্রমুখ।

রথযাত্রার উদ্বেধনী দিনে হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নর-নারী বরাবরের মতো রথ টানে অংশ নেবেন। রথযাত্রা উপলক্ষে প্রতিবছরই এখানে আয়োজন করা হয় রথমেলার। এ উপলক্ষে ইতোমধ্যে রথখোলা এবং সংলগ্ন এলাকার রাস্তার দু’ধারে এবং ফাকাস্থান গুলোতে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে পসরার সাজিয়ে বসেছে নানা ধরণের দোকানীরা। মুড়ি-মুড়কি, খেলনা, তৈজষপত্র, আসবাবপত্রসহ কতই না কেনা বেচার বাহারী সব জিনিস দোকানে দোকানে। রথযাত্রা ও রথমেলা উপলক্ষে এসেছে নাগরদোলা, সার্কাস।

রথযাত্রা ও রথমেলা পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, আগামী ২৪ জুলাই (শুক্রবার) উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। তবে রথমেলা চলবে আরো অন্তত ১৫ দিন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়