নানা স্বাদের ডাল
বাঙালি রান্না ঘরে এমন কোনো দিন নেই যে ডাল রান্না হয় না। এই ডাল শুধু সুস্বাদু তা কিন্তু নয়, এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও ক্যালোরি। আরো আছে ফাইবার, খনিজ পদার্থ, ফসফরাস ইত্যাদি। তবে উপকরণ হতে হবে সঠিক নিয়মে সঠিক অনুপাতে। বহুবিদ উপকারী এবং প্রকৃতি হতে আগত এই উপকরণটি নিয়েই তো আজকের আয়োজন। তৈরি করেছেন রন্ধনশিল্পী তানজিন তিপিয়া

ডাল ফল
উপকরণ : বড় ১টি শসা বড় টুকরো করে কাঁটা, মসুর ডাল ৪ মুঠ, রসুন কোয়া কুচি ১টি, গোটা টমেটো ১টি ২ ফালি করা, কাঁচা মরিচ গোটা ৫টি, হলুদ ১ চা চামচ, পানি ১ লিটার ও লবণ ১ চা চামচ।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একত্রে দিয়ে শসা সেদ্ধ ও ঝোল শুকিয়ে এলেই অপূর্ব দেখতে তেলবিহীন ডাল শসা তৈরি।
ডালের টক
উপকরণ: চনার ডাল ৪ মুঠ (সারা রাত ভিজিয়ে সেদ্ধ করে নেওয়া), পেঁয়াজ কাঁটা ১টি, রসুন কোয়া কুচি ২টি, গোটা টমেটো গ্রেট করা ২টি, কাঁচা মরিচ গোটা ৫টি, তেঁতুলের মাড় আধা কাপ, ধনেপাতা কুচি ২ মুঠ, তেল ৪ টেবিল চামচ, হলুদ ১ চা চামচ, লাল মরিচের গুঁড়া দেড় চা চামচ, পানি ১ লিটার ও লবণ ১ চা চামচ।
প্রস্তুত প্রণালি: তেলে পেঁয়াজ, রসুন ভেজে সব উপকরণ একত্রে দিয়ে ডাল ঘন হয়ে এলেই অপূর্ব স্বাদের টক ডাল তৈরি।
মেশালি ডাল
উপকরণ : চনার ডাল ৪ মুঠো (সারা রাত ভিজিয়ে সেদ্ধ করে নেওয়া), মুগ ডাল ২ মুঠো, মসুর ডাল ১ মুঠো, পেঁয়াজ কাঁটা ১টি, রসুন কোয়া কুচি ২টি, আদা কুচি ১ টুকরো, কাঁচা মরিচ কুচি ৫টি, ধনেপাতা কুচি ৩ মুঠো, তেল ৮ টেবিল চামচ, হলুদ ও ধনে গুঁড়া ১ চা চামচ করে, লাল মরিচের গুঁড়া দেড় চা চামচ, পানি ১ লিটার, গুড় ছোট এক টুকরো ও লবণ ১ চা চামচ।
প্রস্তুত প্রণালি : তেলে পেঁয়াজ, রসুন ভেজে সব উপকরণ একত্রে দিয়ে ঘন হয়ে এলেই মেশালি ডাল তৈরি।
মুগ আলু
উপকরণ : মুগ ডাল ৪ মুঠ, আলু বড় ২টি বড় টুকরো করে কাঁটা, পেঁয়াজ কাঁটা ২টি, টমেটো কুচি ১টি, কাঁচা মরিচ গোটা ৫টি, ধনেপাতা কুচি ২ মুঠ, তেল ৬ টেবিল চামচ, হলুদ ১ চা চামচ, লাল মরিচের গুঁড়া দেড় চা চামচ, পানি ১ লিটার ও লবণ ১ চা চামচ।
প্রস্তুত প্রণালি : তেলে পেঁয়াজ ভেজে সব উপকরণ একত্রে দিয়ে পানি কমে ঘন হয়ে এলেই মুগ আলু তৈরি।
"









































