এই গরমে দইয়ের শরবত
অসস্থিকর এই গরমে শরবত স্বাস্থ্যের জন্য একটি অপরিহার্য অনুষজ্ঞ। যা মুহূর্তে তৃষ্ণার্ত হৃদয়কে চাঙা করে তুলে, দেয় অপরিমেয় তৃপ্তি। তবে এটি হওয়া উচিত স্বাস্থ্যকর কিছু। দই একটি অসাধারণ উপকরণ, প্রোবায়োটিকও বটে যা আমাদের অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপযুক্ত। সঙ্গে অন্যান্য উপকারিতা তো আছেই। দইয়ের সহজ-সরল শরবত নিয়েই আজকের আয়োজন। তৈরি করেছেন রন্ধন শিল্পী তানজিন তিপিয়া

দই শরবত
উপকরণ: দই আধা কেজি, গোল মরিচের গুঁড়া ও ভাজা জিরে গুঁড়া ১ চা চামচ করে, পুদিনাপাতা কুচি ২ টেবিল চামচ, বিচ লবণ আধা চামচ ও পানি দেড় লিটার।
প্রস্তুত প্রণালী: সব উপকরণ একত্রে মিশিয়ে নিলেই দই শরবত তৈরি।
দইলা শরবত
উপকরণ: দই আধা কেজি, পাকা কলা ৪টি, লবণ আধা চামচ ও পানি দেড় লিটার।
প্রস্তুত প্রণালী: কলা ও দই ব্লেন্ডারে পিষে ফেলুন, বাকি উপকরণ একত্রে মিশিয়ে নিলেই দইলা শরবত তৈরি।
দইফি শরবত
উপকরণ: দই আধা কেজি, কফি ১ টেবিল চামচ, গুঁড় ৪ টেবিল চামচ, বিট লবণ আধা চামচ, পানি দেড় লিটার।
প্রস্তুত প্রণালী: কফি ও গুঁড় আগে পিষুন, দই দিয়ে আবার ব্লেন্ডারে পিষে ফেলুন। এবার বাকি সব উপকরণ একত্রে মিশিয়ে নিলেই দইফি শরবত তৈরি।
দইল শরবত
উপকরণ: দই আধা কেজি, পাকা বেল ১টি, লাল চিনি ৫ চা চামচ, লবণ আধা চামচ ও পানি দেড় লিটার।
প্রস্তুত প্রণালী: বেল ও দই ব্লেন্ডারে পিষে ফেলুন। বাকি সব উপকরণগুলো একত্রে মিশিয়ে নিলেই দইল শরবত তৈরি।
বিঃদ্রঃ প্রতিটি শরবতে চিনির পরিবর্তে ডায়াবেটিক চিনি যোগ করা যাবে।
"








































