reporterঅনলাইন ডেস্ক
  ২০ জুন, ২০২৬

আশুরার রোজার ইফতার

চলছে মহররাম মাস। রমজান বাদে আল্লাহ্র ঘোষিত পবিত্র ৪ মাসের মধ্যে মহররাম এমন একটি মাস যে মাসটি নফল এবাদত এবং রোজার জন্য শ্রেষ্ঠ। আশুরার এই পবিত্র আমলে ইফতারের নানা পদ নিয়েই আজকের আয়োজন। তৈরি করেছেন রন্ধন শিল্পী তানজিন তিপিয়া

আলুর ঝোল গোশত

উপকরণ : ১ কেজি গরুর মাংস কাটা, আলু কাঁটা ১২টি, গ্রেট করা বড় পেঁয়াজ ১টি, রসুন কোয়া ২টি ও আদা ১ টুকরো, সয়াবিন তেল ১০ টেবিল চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া ১ চা চামচ, জিরে গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, হলুদ ১/২ চা চামচ, এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ ২টি করে, পানি ২ লিটার ও লবণ ১ চা চামচ।

প্রস্তুত প্রণালি : তেলে পেঁয়াজ, রসুন ভেজে সব উপকরণ একত্রে কষিয়ে পানি দিয়ে মাংস বসিয়ে দিন। ঢাকনা দিয়ে মৃদু আঁচে ১০মিনিট সেদ্ধ করুন। ঝোল শুকিয়ে মাখামাখা ও আলু মাংস নরম হয়ে এলেই খেতে অপূর্ব আলুর গোশত তৈরি।

হাড়ের ডাল

উপকরণ : চনার ডাল ৪ মুঠ (সারা রাত ভিজিয়ে সেদ্ধ করে নেওয়া), গরুর হাড় ৪ পিস, পেঁয়াজ কাঁটা ১টি, রসুন কোয়া কুচি ২টি, গোটা টমেটো গ্রেট করা ২টি, তেল ৪ টেবিল চামচ, হলুদ ১ চা চামচ, লাল মরিচের গুড়ো দেড় চা চামচ, পানি ১ লিটার ও লবণ ১ চা চামচ।

প্রস্তুত প্রণালি : তেলে পেঁয়াজ, রসুন ভেজে সব উপকরণ একত্রে দিয়ে ঘন হয়ে এলেই হাড়ের ডাল তৈরি।

ভাজা সালাদ

উপকরণ : শসা কুচি ১টি, আমড়া কুচি ২টি, পেঁয়াজ কাঁটা ১টি, বাদাম ভাজা ২ মুঠো, চিড়া ভাজা ১ মুঠো, সাদা তিল ১ চা চামচ, চিনি, লবণ, কালিজিরা ও গোল মরিচের গুঁড়া আধা চা চামচ করে, ভিনেগার ১ ঢাকনা।

প্রস্তুত প্রণালি : সব উপকরণ একত্রে ভালোভাবে মাখিয়ে নিলেই আপনার ঝাল, টক, মিষ্টি ভাজা সালাদ তৈরি।

নান রুটি

উপকরণ : ময়দা ৪ কাপ, গুড়ো দুধ ২ টেবিল চামচ, সোডা আধা চা চামচ, পানি প্রয়োজনমতো, লবণ ১ চা চামচের একটু কম, চিনি ১ চা চামচ (ইচ্ছা) ও তেল ৩ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি : পানি বাদে সব উপকরণ একত্রে মাখিয়ে পানি দিয়ে রুটির খামির তৈরি করে নিন, তার ১০ মিনিট পর ৮ ভাগ করুন। রুটি বেলে এক পিঠে পানি লাগিয়ে গরম তাবার উপর দিয়ে দিন, ছোট ছোট ফুটে এলে তাবা উল্টে সামনের দিকটি পুরিয়ে নিলেই নানা রুটি তৈরি।

বিঃদ্রঃ প্রথম এক দুটি রুটি তাবায় লেগে নষ্ট হয়ে যেতে পারে। ঘাবড়ে না গিয়ে করতে থাকুন তাবা ঠিক হয়ে যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়